শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এনজেট গ্রুপের চেয়ারম্যান ও কায়েতপাড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান খানের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন। শুক্রবার সকালে মাননীয় পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) এর নির্দেশে এবং গোলাম মর্তুজা পাপ্পা এর অনুপ্রেরণায় এনজেট গ্রুপের চেয়ারম্যান ও কায়েতপাড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান খান তার ব্যাক্তিগত তহবিল থেকে কায়েতপাড়া ইউনিয়ন এর প্রতিটি ওয়ার্ডের দরিদ্র, অসহায়, কর্মহীন ৩ হাজার ৫শ `পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করছেন। প্রতিটি পরিবারের জন্য ছিলো চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, বাসানসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী। এই সময় তিনি সবাইকে জনসমাগম এরিয়ে চলতে বলেন।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি আলহাজ্ব জাহেদ আলী, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বজলুর রহমান, রূপগঞ্জ উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন বাস্তবায়ন কমিটির আহবায়ক নুর আলম মনু। খাদ্য সামগ্রী বিতরণে সেচ্ছাসেবী হিসাবে সহযোগিতা করেছেন সামাজিক সংগঠন শরীর বিদ্যুৎ স্মৃতি ফাউন্ডেশনের কর্মী সাইদুর রহমান, মোঃ আনিস খান, খোরশেদ আলম খোকন, এস আলম, আঃ ছাত্তার, লাভলু, কোহিনুর খান, রুপম্য, আমির, রাজু মাস্টার, মোঃ শাখাওয়াত খান, আমিনুল ইসলাম, মুশফিকুর রহমান সাইফ, হাজী কামাল হোসেন, মামুন, আলীনুর সহ অনেকে।
