নকল মাস্ক মজুদের দায়ে ৫ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্কঃ

রাজধানীর উত্তরায় এক প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালিয়ে নকল ও নিম্নমানের মাস্ক উদ্ধার করেছে র‍্যাব। বিভিন্ন ক্যাটাগরির নকল কেএন-৯৫ মাস্ক মজুদের কারণে প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের ৫ নম্বর বাসায় এই অভিযান চালানো হয়।

উত্তরার এই ফ্ল্যাটটি কে এস এমব্রোয়েডারি অ্যান্ড পাঞ্চিং লিমিটেডের হেড অফিস ও ফ্যাক্টরি হিসেবে ব্যবহৃত হচ্ছিল। অভিযানে ওই গুদামে অন্তত পাঁচ থেকে সাত ধরনের নকল ও নিম্নমানের কেএন-৯৫ মাস্ক উদ্ধার করা হয়। বাজারে মাস্কের চাহিদার কারণে মাস্কগুলো জব্দ করা হয়নি।

এর আগে গত মঙ্গলবার রাজধানীর নিকুঞ্জের ২০ নম্বর রোডের ১০ নম্বর বাড়িতে এবং শহীদবাগে অভিযান চালিয়ে অনুমোদন ছাড়া আমদানি করা করোনা পরীক্ষার ১২শ কিট জব্দ করে র‌্যাব।

নয়াখবর/হাসান/এস

Share Button