কালীগঞ্জে টিসিবির পণ্য বিতরণ

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ

লালমনিরহাটের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের নিয়ন্ত্রণে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে তুষভান্ডার আরএমপি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান হাসান।এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) জাহাঙ্গীর হোসেন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।

জনপ্রতি ২ লিটার সয়াবিন তেল, ২কেজি চিনি,২কেজি ছোলা ও ২কেজি মসুর ডাল বিতরণ করা হয়। সয়াবিন তেল প্রতি লিটার ৮০টাকা, ডাল প্রতি কেজি ৫০ টাকা চিনি প্রতি কেজি ৫০ টাকা, ছোলা প্রতি কেজি ৬০ টাকা দরে সর্বসাধারণের কাছে বিক্রি করা হয়।১৫০ জন ক্রেতা স্বল্প মূল্যে এসব পণ্য পেয়ে খুশি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান টিসিবির মাধ্যমে সপ্তাহে তিন দিন বিভিন্ন হাট বাজারে ভোগ্য পণ্য বিতরণ করা হবে।

নয়াখবর/হাসান/এস

Share Button