নিউজ ডেস্কঃ
হাওর এলাকায় ধান কাটতে যাওয়া শ্রমিকদের থাকার জন্য ওই সব এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে। অন্য এলাকার শ্রমিকেরা এসব বিদ্যালয়ে থাকবেন। এমনকি ধান মাড়াইয়ের কাজে বিদ্যালয়ের মাঠও ব্যবহার করা হবে।
এমন সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল- হোসেন ১৯ এপ্রিল এ বিষয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে।
অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আগামীকাল বুধবার ওই সব এলাকার প্রাথমিকের কমর্কতাদের লিখিত নিদেশনা দেওয়া হবে। তবে ইতিমধ্যে অনেককে মৌখিকভাবে জানানো হয়েছে।
মহাপরিচালক বলেন, আগে সাধারণত অন্য এলাকার শ্রমিকেরা যাদের ধান কাটতে যেতেন তাদের বাড়িতে থাকতেন। কিন্তু এবার করোনাভাইরাসের কারণে অনেক সমস্যা হবে। বিকল্প হিসেবে প্রাথমিক বিদ্যালয়ে থাকা আরও সুবিধা হবে।
সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনাসহ বিভিন্ন হাওর এলাকায় এখন বোরো ধান কাটার মৌসুম শুরু হয়েছে।
নয়াখবর/হাসান/এস
