সৌরভ সোহরাব,সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় কম্বাইন হার্ভেস্টার দিয়ে চলতি মৌসুমের বোরো ধান কাটা ও মাড়াই এর শুভ উদ্বোধন করা হয়েছে। এ মেশিন ঘন্টায় তিন বিঘা ধান কাটতে সক্ষম।
রবিবার বিকালে উপজেলার চলনবিল অধ্যুষিত জলারবাতা- বড়িয়ার মাঠে কম্বাইন হার্ভেস্টারে অতি আগাম জাতের মিনিকেট ধান কাটা ও মাড়াই এর শুভ উদ্বোধন করেন, উপজেলা কৃষি অফিসার মোঃ সাজ্জাদ হোসেন।
এসময় কৃষি অফিসার মোঃ সাজ্জাদ হোসেন বলেন, সিংড়া উপজেলার পৌরসভা সহ ডাহিয়া,শেরকোল,তাজপুর,চৌগ্রাম ও কলম ইউনিয়নের কৃষকদের মোট ৬টি ৫০% ভূর্তুকিতে কম্বাইন র্হাভেস্টার মেশিন দেয়া হয়েছে। চলমান করোনা দুর্যোগে শ্রমিক সংকট মোকাবেলায় এই মেশিন ভুর্তকিতে কৃষকদের মাঝে বিতরণ করা হয়।
এ মেশিন যে কেউ ভারা নিয়ে বিঘা প্রতি ২ হাজার টাকায় ধান কাটা ও মাড়াই কাজ করতে পারবে।
নয়াখবর/হাসান/এস
