ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই দিলো মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করলেন মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন।

শনিবার (১৮ এপ্রিল ২০২০) দুপুরে কুড়িগ্রাম স্টুডেন্টস্ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইন ঢাকা এর সার্বিক সহযোগিতায় এক বাক্স পিপিই উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামছুন্নাহারের হাতে তুলে দেন ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাধে অন্তর রায়।

এসময় কুড়িগ্রাম স্টুডেন্টস্ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্য আদনান প্রান্ত, হাদিউজ্জামান হিমেল, আশিকুর রহমান রাভি, আহসান হাবীব রকি, স্বপ্নসিঁড়ি সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা জাকারিয়া হোসাইন বাঁধন, সাধারন সম্পাদক নুরনবী মিয়া, সদস্য আরিফ ইসলাম উপস্থিত ছিলেন।

নয়াখবর/হাসান/এস

Share Button