পঞ্চগড় প্রতিনিধি:
প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে পঞ্চগড় জেলাকেও অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধায় পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) সাবিনা ইয়াসমিন এ ঘোষণা দেন।
তিনি বলেন, শনিবার সকাল ১০টা থেকে জেলায় লকডাউন কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
এর আগে দেশের আরও বেশ কয়েকটি জেলা একই কারণে লকডাউন ঘোষণা করা হয়।
নয়াখবর/হাসান/এস
