ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কর্মহীন ও অসহায়দেরকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। করোনা পরিস্থিতি উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্মহীন হয়ে পরা শ্রমজীবিদের মাঝে জরুরী খাদ্য সহায়তা হিসেবে প্রত্যেককে ১০ কেজি চাল,২কেজি আলু ও১টি সাবান প্রদান করা হয়। শুক্রবার সকালে ভূরুঙ্গামারী সরকারী কলেজ মাঠে রিক্সা চালক, অটো চালক ও ভ্যান চালকদের মাঝে এসব খাদ্য সহায়তা প্রদান করা হয়।
বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী খোকন, উপজেলা নির্বাহী অফিসার ফিরুজুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর আলম, ওসি মুহাঃ আতিয়ার রহমান ও উপজেলা আওয়ামীলিগের সভাপতি শাহজাহান সিরাজ প্রমুখ।
