কোনাবাড়ীতে স্পিনিং মিলে আগুন

পুনম শাহরীয়ার ঋতু,গাজীপুরঃ

গাজীপুর মহানগরের কোনাবাড়ি দেওলিয়া বাড়ি এলাকায় করিম স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করে যাচ্ছে।

শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে ওই কারখানায় একটি ফ্লো‌রে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে কাশিমপুর ডিবিবিএল, কালিয়াকৈর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ বলেন, দুপুরে দেওলিয়া বাড়ি এলাকায় করিম স্পিনিং মিলে অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিক আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি।

নয়াখবর/হাসান/এস

Share Button