নীলফামারীতে হোম কোয়ারেন্টাইনে ৮৪০২

নীলফামারী প্রতিনিধি॥

গোটা জেলা লকডাউন ঘোষনার পরেও গত ২৪ ঘন্টায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও কুমিল্লা থেকে নীলফামারীর নিজগ্রামে প্রবেশ করেছে ৪৭ জন মানুষ। এ নিয়ে জেলায় প্রবেশ করে ৮ হাজার ৮০২ জন শ্রমজীবি মানুষ। তাদের সকলকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

আজ শুক্রবার(১৭ এপ্রিল/২০২০) জেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেন।

জেলা সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন জানান, এ পর্যন্ত ২০৯ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ছয়জনের করোনা রোগের পজেটিভ পাওয়া গেছে। তিনি জানান, ঢাকা, নারায়ানগঞ্জ গাজীপুর ও কুমিল্লা থেকে আসা পাঁচজন ও একজন কমিউনিটি ট্রান্সমিশন কারনে শরীরের করোনা ভাইরাস চিহিৃত হওয়ায় তাদের জেলা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে।

নয়াখবর/হাসান/এস

Share Button