কালীগঞ্জে মাদকাসক্ত যুবক মুন্না জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের কালীগঞ্জে ঈশাত জাহান মুন্না নামের এক যুবক আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

১৪ ই এপ্রিল ( মঙ্গলবার) রাত ৯ টার দিকে উপজেলার দক্ষিন ঘনেশ্যাম ( মাঠেরপাড়) এলাকায় এ ঘটনা ঘটে।

সরেজমিনে জানা গেছে, ঈশাত জাহান মুন্না(২৫) তার বাড়ির পাশে একটি ফাঁকা জায়গায় মাদকসেবন ও ছিনতাই করার উদ্দ্যশে আড্ডা দিলে অত্র ওর্যাডের ইউপি সদস্য হিমাংশু রায় বল্টু বাধা প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে মুন্না ও তার দল ইউপি সদস্যে ধাওয়া করে। পরে স্থানীয় জনগন মুন্নাকে আটক করেন। এতে মুন্না তার হাতের অস্ত্র দিয়ে দুইজনকে আহত করেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহন করেন।

অভিযুক্ত ঈশাত জাহান মুন্না চরবৈরাতি গ্রামের জামাল উদ্দিন মাস্টারের ছেলে। মুন্নার বিরুদ্ধেে মাদকসেবন ও মাদক ব্যবসার ও অভিযোগ রয়েছে।

আহতরা হলেন, দঃ ঘনেশ্যাম এলাকার সাইফুল ইসলামের পুত্র আরিফুল ইসলাম(২৫) অপরজন খরকু শেখের ছেলে মন্তাজুল ইসলাম (২৮)।

আহত আরিফুল বলেন, তারা প্রতিনিয়ত মাদক সেবন করে। আমরা প্রতিবাদ করি। এতে ক্ষিপ্ত হয়ে আমার বা কানে ধারালো অস্ত্র দিয়ে মুন্না কোপ মারে এতে আমার কানে ১৪ টি সেলাই দেয়া হয়েছে।

মন্তাজুল বলেন, আমার মাথায় লাঠি দিয়ে আঘাত করায় মাথা ফেটে গেছে। চিকিৎসক আমার মাথায় ৫ টি সেলাই দিয়েছেন।

এ বিষয়ে আরিফুলের বাবা সাইফুল ইসলাম বলেন, থানায় অভিযোগ করেছি।

অপরদিকে আরেকটি মামলার বাদী শাহানাজ পারভীন নামের একজন জানান, ঈশাত জাহান মুন্নার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে পূর্বেই একটি মামলা রয়েছে। যাহা কালীগঞ্জ থানার মামলা নং ৩৫ তারিখ ২৫ শে নভেম্বর/২০১৯।

এ ঘটনায় ইউপি সদস্য হিমাংশু রায় বলেন, সে একজন মাদক সেবী। এলাকায় বসে মাদক সেবন করত। বিষয়টি আমি প্রতিবাদ করায় সে তার দলবল আমাকে ধাওয়া করে। পরে স্থানীয় জনগনসহ মুন্নাকে আটক করে থানায় দেয়া হয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share Button