উলিপুরে ত্রাণের চালসহ ব্যবসায়ী আটক

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে ত্রাণের ৮৭ কেজি চালসহ মঈফুল ইসলাম নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) রাতে উপজেলার থেতরাই ইউনিয়নের থেতরাই বাজার থেকে ত্রাণের চালসহ তাকে আটক করা হয়।এঘটনায় দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা সমবায় পরিদর্শক শেখ ফরিদ উদ্দিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
উলিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ত্রাণের চালসহ তাকে আটক করা হয়।পরে দায়িত্বরত ট্যাগ অফিসার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

এব্যাপারে মঙ্গলবার(১৪ এপ্রিল) থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মোয়াজ্জেম হোসেন জানান, আটকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Share Button