নাগেশ্বরীতে পুড়ে যাওয়া ৯ পরিবারের পাশে জেলা পরিষদ সদস্য বুলবুল

লতিফুর রহমান লিংকন, স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুড়ে যাওয়া নিঃস্ব পরিবারের পাশে দাঁড়িয়েছেন জেলা পরিষদের সদস্য একরামুল হক বুলবুল।

১০ এপ্রিল শুক্রবার রায় সাড়ে ১০টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাতানীপাড়া বদ্ধভূমি সংলগ্ন আহাম্মদআলী ও তার ছেলে-মেয়েসহ ৯ পরিবারের ২১ ঘর পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এতে করে নিঃস্ব হয়ে যায় পরিবারগুলো। অগ্নিকাণ্ডের এই খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে রোববার (১২ এপ্রিল) বেলা ১১ টার দিকে আগুনে পুড়ে যাওয়া ৯ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন কুড়িগ্রাম জেলা পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য এবং দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি একরামুল হক বুলবুল। তিনি আগুনে পুড়ে যাওয়া পরিবারদের পাশে তার ব্যক্তিগত তহবিল থেকে প্রত্যক পরিবারের মাঝে উপহার সামগ্রী হিসাবে চাল, ডাল, আলু, লবন, তেল প্রদান করেন এবং পরর্বতী সময় বিভিন্ন ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন সন্তোষপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য তাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, এনামুল হক, চাঁদ মিয়া, সহিদুল ইসলাম প্রমুখ।

Share Button