শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় করোনায় লক ডাউন থাকায় বস্তু ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী সাহেবের নির্দেশে কায়েতপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বজলুর রহমানের সার্বিক সহযোগীতায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলার চনপাড়া পূনবাসন কেন্দ্রর দরিদ্র অসহায়, কর্মহীন পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই সময় ২ শ` দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাউল, ডাল, তেল, আলু, পেঁয়াজ। এই সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, শেখ রাসেল নগর ইউনিয়নের সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর, সমাজসেবক আবু বক্কর। এই সময় কায়েতপাড়া ইউনিয়নের প্যালেন চেয়ারম্যান বজলুর রহমান বলেন আমার নেতা বস্তু ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী সাহেবের নির্দেশে আমার এলাকায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অভ্যাহত থাকবে।
