নয়া খবর ডেস্কঃ
কলম সাহিত্য সংসদ লন্ডন-কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে অসহায় ও গরিব-দুঃখীদের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
কলম সাহিত্য সংসদ লন্ডন-এর কুড়িগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সার্বিক ব্যবস্থাপনায় ১০ এপ্রিল শুক্রবার কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের ২০ টি অসহায় ও দরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, আলু, ও তেল বিতরণ করা হয়। বিতরণকালে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক আব্দুর রশিদ ও আল আমীন।
