ফুলবাড়ীতে জ্বর, হার্টের ব্যাথা ও শ্বাসকষ্টে এক মহিলার মৃত্যু

 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী সদর ইউনিয়নের মধ্য কুটিচন্দ্রখানা একতা উচ্চ বিদ্যালয়ের পাশে হরিমতি (৫৮) নামের এক মহিলা জ্বর, হার্টের ব্যাথা ও শ্বাসকষ্টে বুধবার রাত ১১টায় তার নিজ বাড়ীতে মারা গেছেন। ওই মহিলা মারা যাওয়াকে কেন্দ্র করে এলাকায় করোনা আতংক রিবাজ করছে। স্বাস্থ্য বিভাগ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়েছে পরিবারটিকে।

স্থানীয় মনোরঞ্জন ও ভারত মাষ্টার জানান, আমাদের গ্রামের মৃত বীরেন্দ্র নাথ রায়ের স্ত্রী প্রায় ৬ মাস থেকে হার্টের রোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। আমরা মঙ্গলবার তাকে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাটের একটি প্রাইভেট ক্লিনিকে দুপুরে নিলে ডাক্তার তাকে দেখে অন্যত্র চিকিৎসা নেওয়ার পরামর্শ প্রদান করেন। পরে তাকে বাড়ীতে আনলে রাত ১১টার দিকে মারা যান তিনি।

ওই এলাকার নাম প্রকাশে অনিচ্চুক কয়েকজন নারী পুরুষ জানান, ওই নারী কয়েকদিন ধরে জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলেন। মঙ্গলবার সকাল থেকে গলাব্যথা শ্বাসকষ্ট ও পাতলা পায়খানাও দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকে বৃহস্পতিবার দুপুরে তাকে লালমনিরহাট নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার শামসন্নাহার জানান, শুনেছি তিনি এ্যাজমা রোগে ভুগছিলেন। আমার খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে সেখানে মেডিকেল টিম পাঠিয়েছি। তখন তার স্বজনেরা তাকে শ্মশানে নিয়েছে। ফলে নমুনা সংগ্রহ করা সম্ভব হয় নাই।

ইউএনও মাছুমা আরেফিন জানান,ওই মহিলার পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

নয়াখবর/হাসান/এস

Share Button