মিঠাপুকুরে কলেজছাত্রের করোনা শনাক্ত, এলাকা লকডাউন ঘোষণা

 

রাফিউল ইসলাম(রাব্বি),রংপুরঃ

রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট ইউনিয়নের খন্দকারপাড়ার এক কলেজ ছাত্র (১৭) প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ ঘটনায় আক্রান্ত ছাত্রের বাড়িসহ পুরো গ্রামটিকে লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, মিঠাপুকুর উপজেলার বালারহাট খন্দকারপাড়ার বাসিন্দা ওই ছাত্র এসএস সি পরীক্ষার ছুটিতে মুস্নিগঞ্জ জেলায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে ১০ দিন অবস্থান করে। রংপুরে এসে তার করোনার উপসর্গ দেখা দেয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার নমুনা পরীক্ষা করা হলে বুধবার সে করোনায় আক্রান্ত বলে নিশ্চিত হন চিকিৎসকরা। বর্তমানে এই ছাত্রকে নিজ বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ নুরুন্নবী লাইজু বলেন, বুধবার কলেজে ৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে মিঠাপুকুরের বাসিন্দা ওই ছাত্র করোনায় আক্রান্ত বলে নমুনা পরীক্ষা নিরীক্ষা করে শনাক্ত করা হয়।

নয়াখবর/হাসান/এস

Share Button