নয়া খবর ডেস্ক:
করোনা ভাইরাস প্রতিরোধে কুড়িগ্রামের নাগেশ্বরীতে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গোপালপুর বোর্ডেরহাট ফ্রেন্ডসশীপ তরুন সংগঠন। উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নানামুখী কার্যক্রম অব্যাহত রেখেছেন সংগঠনটির স্বেচ্ছাসেবীগণ। স্থানীয়রা জানায়, বিগত কয়েকদিনে তারা বোর্ডেরহাট বাজারে জীবানুনাশক স্প্রে করেন এবং মসজিদের মুসল্লীগনের মধ্যে করোনা ভাইরাস সম্পর্কে সচতনামূলক পরামর্শ প্রদান করেন।

এছাড়াও বোর্ডেরহাট বাজার, সিরাজটারী, হাজীপাড়া, মোল্লাপাড়া, নেওয়ানীটারী এলাকার প্রায় দেড় শতাধিক কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে সাবান, ১০ টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী (চাল, ডাল, আলু) এবং ২০ টি পরিবারে ফেস মাস্ক বিতরন করেছেন সংগঠনটি। সেইসাথে ওইসব বাড়িতে গিয়ে জীবানুনাশক স্প্রে প্রদানসহ প্রত্যেক বাড়িতে ভাইরাস এর গতি প্রগতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এবং প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হয়ে বাড়িতেই অবস্তান করার পরামর্শ প্রদান করেন তারা।

এসব কার্যক্রমে অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি আবু- বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক ইবনে মিজান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আলী, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম আপেল, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম সুমন, কার্যনির্বাহী সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, সদস্য রুবেল হোসাইন, সাদ্দাম হোসেন, মতিউর রহমান হাই।
