রংপুরে অগ্নিকান্ডে ২০ লাখ টাকার সম্পদ ভস্মীভূত

 

রাফিউল ইসলাম(রাব্বি), রংপুর:

রংপুর মহানগরীর সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের পূর্ব নাজির দিগর গ্রামে অগ্নিকান্ডে ব্যাপক মালামাল ভস্মীভূত হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে আগুনে বাড়ির নগদ ৭ লাখ টাকা, আসবাবপত্র, আলুসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

আগুন নেভাতে গিয়ে একজন অগ্নিদগ্ধ হয়েছেন ওই পরিবারের মালিক জাহাঙ্গীর আলম। বাড়ির সদস্যরা বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।

বিষয়টি নিশ্চিত করে তাজহাট থানার এসআই শামীম মিয়া জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে ফায়ার সার্ভিস আসার আগেই স্থানী গ্রামবাসীরা আগুন নেভাতে সক্ষম হয়েছে। আগুনে দগ্ধ জাহাঙ্গীর আলমকে চিকিৎসা দেয়া হয়েছে।

নয়াখবর/হাসান/এস

Share Button