মুসল্লীদের ঘরে নামাজ পড়ার নির্দেশ- ধর্ম মন্ত্রনালয়

 

রিপোর্টঃ হাসানুজ্জামান হাসান

প্রানঘাতী করোনা ভাইরাসের বিস্তার রোধে সর্বসাধারণকে ইবাদাত ও উপাসনা নিজ নিজ ঘরে পালনের নির্দেশ দিয়েছেন ধর্ম মন্ত্রনালয়।বিশ্ব স্বাস্থ্যসংস্থার আশংকা মতে বাংলাদেশে করোনা ভাইরাসের বিস্তার রোধ করা না গেলে বিপুল পরিমান প্রাণহানী ঘটতে পারে।কেননা করোনা ভাইরাস মানুষের হাঁচি,কাঁশি,নিঃশ্বাস ও সংস্পর্শের মধ্যে মূহুর্তের মধ্যে সংক্রামিত হয়ে থাকে।

বিশ্বের বিভিন্ন দেশে মসজিদ-মন্দির,গির্জায় লোক সমাগমের মাধ্যেমে এই ভাইরাসের বিস্তার ঘটেছে। তাই আরব দেশ সহ বিশ্বের সকল দেশে মুসল্লিদের আগমণ সাময়িক ভাবে বন্ধ করা হয়েছে।

বিশেষজ্ঞ চিকিৎকগণ দের মতে,এ রোগের সংক্রামন নিয়ন্ত্রিত না হওয়া পর্যন্ত দেশের মসজিদ-মন্দির,গির্জায় সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে সর্ব সাধারনের আগমন বন্ধের জোর পরামর্শ দিয়েছেন এরই পরিপেক্ষিতে।

৬ই এপ্রিল(সোমবার)গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের উপ সচিব মোঃসাখাওয়াৎ হোসেন সাক্ষরিত পত্রে বিজ্ঞপ্তি আকারে এই নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে,ভয়ানক করোনা ভাইরাস রোধকল্পে মসজিদের ক্ষেত্রে খতিব, ইমাম,মোয়াজ্জিম ও খাদেম গণ ব্যতিত মুসল্লিদের মসজিদের পরিবর্তে নিজ নিজ ঘরে নামাজ আদায়ের কথা বলা হয়েছে।

পাঁচওয়াক্ত নামাজ পাঁচজনের জামাতে এবং জুম্মা’র নামাজ অনধিক ১০জন শরীক হতে পারবেন বলে নির্দেশনা জারি করা হয়েছে। এবং এ সময় ওয়াজ মাহফিল,তাফসির মাহফিল,তাবলীগি তালিম ও মিলাদ মাহফিলের আয়োজন না করার নির্দেশনা দেয়া হয়েছে।দেশের সকল মুসল্লিদের ব্যাক্তিগত ভাবে তিলাওয়াত,দোয়া,জিকিরের মাধ্যমে মহান আল্লাহর নিকট বিপদ মুক্তির প্রার্থনার অনুরোধ জানানো হয়েছে। এবং সকল প্রকার সামাজিক ও ধর্মিয় অনুষ্ঠানেে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। ধর্মিয় প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সকলকে নির্দেশনা মেনে চলার আহবান জানানো হয়েছে।
উক্ত নির্দেশনা লংঘনকারীদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহন করতে বলা হয়েছে।

নয়াখবর/হাসান/এস

Share Button