কুড়িগ্রাম প্রতিনিধিঃ
সারাদেশে চলছে অ-ঘোষিত লকডাউন। এসময় সারাদেশের জেলাগুলোতে কর্মহীন হয়ে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী দিনমজুররা। অনেকের কাজ বন্ধ হয়ে যাওয়ায়, কাটাচ্ছে অনাহারে। কুড়িগ্রামের এরকম ৫০ টি দিনমজুর পরিবারের পাশে খাদ্য সামগ্রী বিতরণ করলো কুড়িগ্রাম জেলার ছাত্রলীগের কর্মীরা ।

রবিবার(৫ এপ্রিল) জেলা সদরের পাঁচগাছি, যতিনেরহাট, হাসপাতাল পাড়া, পুরাতন থানা পাড়া, মিস্ত্রী পাড়া, ঝিনুক হল পাড়ায় রিক্সাচালক, চায়ের দোকানদার, পানের দোকানদার, দিনমজুর, কৃষক পরিবার এরকম ৫০ টি পরিবার কে দেয়া হয় এই খাদ্য সামগ্রী। এসব সামগ্রীতে ছিলো, চাল, মসুর ডাল, আলু, লবন ইত্যাদি ।
ছাত্রলীগ নেতা বিশ্বজিৎ রায় বলেন,,”আমরা খুঁজে খুজে এই পরিবারগুলোকে খাদ্যসামগ্রী দিচ্ছি,যাতে এই সংকট সময়ে,কেউ অনাহারে না থাকে ।
উপকারভোগী এক নারী বলেন,”আমি আমার পরিবারের ন্য খাবার পেয়ে খুব খুশি ।”
