রূপগঞ্জে দরিদ্র মানুষের বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে ছাত্রদল

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় ছাত্রদলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার দাউতপুর ইউনিয়নের বেলদী এলাকায় রূপগঞ্জ উপজেলা ছাত্রদের যুগ্ম আহবায়ক আবু মোঃ মাসুমের সার্বিক সহযোগীতায় খাদ্য সামগ্রী বিতরণ করে রূপগঞ্জ উপজেলা ছাত্রদল। এই সময় দাউতপুর ইউনিয়নের ২০০ টি হতদরিদ্র অসহায় কর্মহীন পরিবারে হাতে খাদ্য সামগ্রী তুলে দেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতা কর্মীরা। খাদ্য সামগ্রী বিতরণ সময় রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতা আবু মোঃ মাসুম বলেন ছাত্রদল অতীতে ও সাধারণ মানুষের বিপদে পাশে ছিলো আজও থাকবে।

এই সময় উপস্থিত ছিলো ছাত্রদল নেতা সুনতান মাহামুদ,আজিম সরকার, নাদিম,হাবিব নায়িম, সাদিকুল, তারেক, ফয়সাল

Share Button