সরকারি নির্দেশ অমান্য করায় ফুলবাড়ীতে দুই ব্যবসায়ীর জরিমানা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছঃ মাছুমা আরেফিনের নেতৃত্বে মোবাইল কোর্ট উপজেলার তিনকোনা মোড়ে ও পানপট্টি বাজারে অভিযান চালায়। এ সময় আইন না মেনে দোকান খোলা রাখায় জলিল ক্লোথ স্টোরের মালিক এরশাদুল হক ও আকাশ ইলেকট্রোনিক্সের মালিক হারুন অর রশিদ হারুনের দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।

Share Button