মো. মসলেম উদ্দিনঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে জমিলাসহ তার ২ বছরের শিশু আব্দুল জলিল নিখোঁজ হয়েছে। জমিলার মা হাসিনা বেগম কান্না জরিত কন্ঠে জানায় আমার একমাত্র মেয়ে গত প্রায় ১৫ বছর পূর্বে বামনডাঙ্গা ইউনিয়নের বড়মানি গ্রামের শের আলীর সাথে বিয়ে হয়ে ঘর সংসার করে আসছে। তার পরিবারে তিনটি ছেলে সন্তান। প্রথম ছেলের নাম জাকারিয়া,দ্বিতীয় সন্তানের নাম জাকির,তৃতীয় সন্তানটি দুই বছরের শিশু আব্দুল জলিল।
মা হাসিনা বেগম জানায় গত ২৩মার্চ রবিবার বেলা আনুমানিক ১২ঘটিকার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পেটের ব্যথার ঔষধ নিতে এসে জমিলা বাবা আব্দুল জব্বারের সাথে দেখা হয়। বাবা আব্দুল জব্বার জমিলাকে ঔষধ কিনে দিয়ে বাড়ী পাঠিয়ে দেয়। এর পর থেকেই জমিলা এবং তার কোলের ২বছরের শিশু আব্দুল জলিল নিখোজ হয়ে যায়। অনেক খোজা খুজির পরেও তাদেরকে পাওয়া যাচ্ছে না। জমিলার মা হাসিনা বেগম চোখের পানি মুছতে মুছতে বলে ইন্ডিয়ি পর্যন্ত খুজে এলাম কিন্তু মেয়েকে পেলাম না। থানায় গিয়েছিলাম কিন্তু কোন খবর পাইলাম না। জিডি করতে চাইলাম তা অফিসার নিল না। আমার মেয়ে যাতে পাওয়া যায় তাই করেন আল্লাহ আপনাক রহম করবে।
জমিলার বাবার বাড়ী নেওয়াশী ইউনিয়নের গোবর্দ্ধনেরকুটি কাশিরডারা।
এ ব্যাপারে নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ রওশন কবিরের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায়নি।
জমিলার মায়ের সাথে যোগাযোগের জন্য ০১৭১৩৩২৭৭১৩।
