ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হিন্দু ছেলে কর্তৃক এক মুক্তিযোদ্ধার মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। শনিবার দুপুরে এই পৈচাশিক ঘটনাটি ঘটলেও এলাকার কেউ কেউ স্থানীয় ভাবে মিমাংসা করে দেওয়ার কথা বলে কাল ক্ষেপন করেছে। উপায়ন্ত না পেয়ে মেয়েটি উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মজিবর রহমানের নিকটে আসলে তার সহযোগিতায় সোমবার থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি উপজেলার ধর্মপুর সীমান্তবর্তি এলাকার মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল গণির মেয়ে (৩০)।
ভুক্তভোগী ওই মেয়ে জানান, শনিবার বেলা দুইটার দিকে বাড়ির পার্শবর্তী ভুট্টা ক্ষেতে ঘাস তুলতে যায় সে। এসময় একই এলাকার শ্রী নরেন চন্দ্র সেনের ছেলে নিরঞ্জন চন্দ্র সেন (২৫) এসে তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে লোকজন আসলে নিরঞ্জন পালিয়ে যায়। এলাকার অনেকেই এসে আপোষ মিমাংসার কথা বললেও এর সঠিক বিচারের জন্য আমি আইনের দ্বারস্থ হয়েছি।
স্থানীয় আব্দুর রাজ্জাক, শফিকুলসহ অনেকে জানালেন, আব্দুর রাজ্জাক ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের কথার আওয়াজ পেয়ে প্রতিবেশী ভাবী শাফিয়া বেগমকে ডাক দেন। দুজনে গিয়ে ঘটনারত অবস্থায় দেখে ফেললে নিরঞ্জন পালিয়ে যায়। পরে মেয়েটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
ভুক্তভোগীর স্বামী আব্দুল খালেক জানান, আমি চারদিন আগে ঢাকায় গিয়েছিলাম। ঘটনার খবর শুনে আজ বাড়িতে আসি। আমার ঘরে এক ছেলে ও এক মেয়ে সন্তান আছে। এই ন্যাক্কারজনক ঘটনার সঠিক বিচারের দাবি জানাচ্ছি।
কাশিপুর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডল জানান, আমি ঘটনাটি শুনেছি। এগুলো মেনে নেওয়া যায় না। ভুক্তভোগীকে আইনগত পরামর্শ প্রদান করা হয়েছে।
উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করে বলেন, সঠিক বিচারের জন্য ভুক্তভোগী পরিবারের সাথে আছি। আমাদের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে।
