উলিপুর(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে করোনা ভাইরাসের বিস্তার রোধ ও চলমান পরিস্তিতি মোকাবেলা করতে উপজেলার ৬০০ হত-দরিদ্র শ্রমজীবি মানুষের মাঝে ত্রান সামগ্রি বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলা চত্বরে দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ১ টি লাক্স সাবান ও হাফ কেজি লবন বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতার্ সিরাজ উ দ্দৌলা, উলিপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার প্রমূখ।
সারাদেশের ন্যায় করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের দেয়া নির্দেশনা মানতে গিয়ে এ উপজেলায় প্রায় সহস্রাধিক শ্রমজীবি মানুষ বেকার হয়ে পড়েন। ফলে সরকারের দেয়া ঘোষনা অনুযায়ী তাদের খাদ্য সংকট দূরীকরণে এসব শ্রমজীবি মানুষের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়।##
