কালীগঞ্জে মানুষকে ঘরে ফেরাতে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের অভিযান

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের কালীগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে,সামাজিক দূরত্ব বজায় রাখতে ও মানুষকে ঘরে ফেরাতে মাঠে নেমেছে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন।

এ সময় হোম কোয়ারেন্টাইনে থাকা রোগীদের খোঁজ খোবর নেন সেনাবাহিনী। ২৯মার্চ (রবিবার) সকালে উপজেলার বিভিন্ন হাট-বাজার গুলোতে এ অভিযান চালান উপজেলা প্রশাসন সহ সেনাবাহিনী।

অভিযানের সময় উপজেলা র্নিবাহী কর্মকর্তা রবিউল হাসান, সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন, ক্যাপ্টেন এস আলম, এবং পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান জানায়, সেনাবাহিনী, পুলিশ যৌথ ভাবে উপজেলার বিভিন্ন হাট-বাজার গুলোতে অভিযান চালায়। কেউ যেন অযাথা বাইরে ঘোরা ফেরা না করে সে জন্য সর্ব সাধারণকে আহ্বান করা হয়। এছাড়া করোনা প্রতিরোধে সকলকে পরামর্শ দেয়া হয়।

Share Button