নাগেশ্বরীতে মাস্ক ও জীবাণু নাশক ঔষধ বিতরণ

স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গণ সচেতনতা ও করোনা প্রতিরোধে মাস্ক ও জীবাণু নাশক ঔষধ বিতরণ করা হয়েছে। আজ শনিবার মমিনুর রহমান ভোলার উদ্যোগে নাগেশ্বরী পৌর এলাকার ৬নং ওয়ার্ডের শিশু কিশোরসহ ৪০০ শত ব্যক্তির মাঝে মাস্ক ও জীবাণু নাশক ঔষধ বিতরণ করা হয়। মমিনুর রহমান ভোলা নাগেশ্বরী পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর। তিনি করোনা প্রতিরোধ ও গণ সচেনতা বৃদ্ধিতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

Share Button