রূপগঞ্জে খাদ্য সামগ্রী নিয়ে দরিদ্রদের বাড়িতে বাড়িতে আওয়ামীলীগ নেতা আনছর আলী

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দরিদ্র ও খেটে খাওয়া মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনছর আলী। বৃহস্পতিবার বিকালে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওর্য়াড ঘুরে ঘুরে প্রায় ১৫০`শত পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, মাস্ক, হ্যান্ড গ্লাফ্স ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন তিনি। রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনছর আলী বলেন দেশে করোনা ভাইরাসের কারণে যেন আমার এলাকায় কোন লোক খাদ্যের অভাব না করে। সে জন্য আমার নেতা মাননীয় বস্তু ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী সাহেবের নির্দেশে আমি গত ২৩ তারিখ থেকে আমার ইউনিয়নের প্রতিটি ওর্য়াডে ঘুরে ঘুরে হতদরিদ্র , দুস্ত মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি ৷ প্রতিটি পরিবারের জন্য ২ কেজি চাউল, ১ কেজি ডাউল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি আলু, হাফ কেজি পেঁয়াজ ও একটি করে সাবান দেওয়া হয়েছে। এই পযন্ত প্রায় ৪৫০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করতে সক্ষম হয়েছি বাকিদের জন্য ও খাদ্য সামগ্রী সংগ্রহের ব্যবস্থা চলছে আমি আশা করি সফল ভাবে সকলের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। এই সময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাছান। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাছান আনছর আলীকে সাধুবাদ জানিয়ে বলেন রূপগঞ্জে অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছে তাঁরা চাইলেও আনছল আলী সাহেবের মতো দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়াতে পারে। এই সময় উপস্থিত জনতা রূপগঞ্জ থানা পুলিশের প্রশংসা করে বলেন বর্তমানে ওসি মাহমুদুল হাছানের সঠিক দিকনির্দেশনার কারণে মানুষ থানায় সঠিক সেবা পাচ্ছেন এবং একি সাথে বিভিন্ন সামাজিক কাজে ও রূপগঞ্জ থানা পুলিশ কে সাধারণ মানুষের পাশে পায়।

Share Button