প্রেসক্লাব নাগেশ্বরী’র উদ্যোগে গণসচেতনতা ও মাস্ক বিতরণ

নয়া খবর ডেস্কঃ

“করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হই” সর্দি- কাশি মানেই করোনার সংক্রমণ নয়। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় প্রেসক্লাব নাগেশ্বরীর উদ্যোগে করোনা ভাইরাস তথা কোভিড ১৯ এর প্রতিরোধে গণ সচেতনতা মূলক লিফলেট মাস্ক বিতরণ করা হয়েছে। নাগেশ্বরী বাস স্টান্ড দারুন নাজাত জামে মসজিদ হতে শুরু করে প্রধান সড়ক গুলেতে চলন্ত অবস্থায় সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামান, রওশন আলম, প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি লিটন চৌধুরী, সাধারণ সম্পাদক পাভেল জামান, সাংবাদিক মজিবর রহমান, জোবায়ের সিদ্দিকী স্বপন, কীর্ত্তিকা সেন বিল্টু, খলিলুর রহমান, মসলেম উদ্দিন প্রমুখ।

Share Button