রূপগঞ্জে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী, মাস্ক, হ্যান্ড গ্লোবস বিতরণ

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

বর্তমানে বিশ্বের শতাধিক দেশে ছড়িয়ে পড়া একটি আতঙ্কের নাম নভেল করোনাভাইরাস যা ইতিমধ্যে বাংলাদেশে ও সংক্রমন শুরু হয়েছে এমনত অবস্থায় সুবিধাবঞ্চিত শিশু,হতদরিদ্র জনসাধারণ ও পথচারীদের মধ্যে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিনামূল্যে সচেতনতা মূলক লিফলেট, মাস্ক, ও হ্যাড গ্যাফস ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনছর আলী।

মঙ্গলবার (২৪মার্চ) বিকাল ৪ টায় রূপগঞ্জ উপজেলার ইছাপুরা বাজার থেকে শুরু করে রূপগঞ্জ ইউনিয়নের বিভিন্ন জায়গায় আওয়ামীলীগ নেতা আনছর আলীর সার্বিক সহযোগিতায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সচেতনতামূলক লিফলেট, মাস্ক, হ্যান্ড গ্লাফ্স ও ২০০ শত টি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয। প্রতিটি পরিবার কে চাউল ২ কেজি, আলু ১ কেজি, তেল ১ কেজি, ডাল ১ কেজি, পেঁয়াজ হাফ কেজি ও একটি করে সবান
বিতরণ করা হয়। এই সময় আনছর আলী বলেন এখনই সময় এসেছে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর । সমাজের প্রতিটি প্রতিষ্ঠিত মানুষের উচিৎ হতদরিদ্র মানুষ গুলোকে সাহায্য করা। তারা যেন খাদ্যের অভাব না করে তাই নিজ নিজ অবস্থা থেকে সবার মাঝে খাদ্য বিতরণ করে তাদের কে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হক। এই সময় উপস্থিত ছিলেন , রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের এর সাংগঠনিক সম্পাদক মোহন মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মতিন মিয়া, সাবেক উপজেল ছাত্রলীগের সহ সভাপতি , মিঠু খন্দকার, যুবলীগ নেতা মুরাদ হাছান,, নবী হোসেন, আবু তাহের, মেহেদী হাছান, জয়নাল হাজারী, মেহেদী হাছান, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক লিঠন মিয়া।

Share Button