শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
পুলিশের সেবা জনগণের দৌরগোড়ায় পৌঁছে দিতে নারায়গঞ্জ রূপগঞ্জে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে রূপগঞ্জ থানা চত্তরে এ ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাছানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম (বার) এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবব্দুল্লাহ্ আল মামুন। এসময় আরো বক্তব্য রাখেন, গ-সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহিন ফরাজী ও ইন্সপেক্টর (তদন্ত) ওসি জসিমউদ্দিনের, ইন্সপেক্টর অপারেশন মামুন। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার পুলিশ তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করতে চায়। তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোন অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। এসময় পুলিশ কর্মকর্তাবৃন্দ সাধারন জনগনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইন্সপেক্টর সাইফুল ইসলাম ইনচার্জ ভোলাব তদন্ত কেন্দ্র, ইন্সপেক্টর আজহার ইনচার্জ ভূলতা পুলিশ ফাঁড়ি, অন্যআন্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জন প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
