ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
উপজেলা দুর্নিতি প্রতিরোধ কমিটির সৌজন্যে ”সবাই মিলে গড়বো দেশ, দুর্নিতি মুক্ত বাংলাদেশ” শ্লোগানে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শাহবাজার এএইচ ফাজিল মাদ্রাসায় সততা ষ্টোরের উদ্ধোধন করা হয়েছে।
৮ মার্চ দুপুরে ষ্টোরের উদ্ধোধন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম। এসময় অত্র মাদ্রাসা অধ্যক্ষ আবুল কাশেম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা দুর্নিতি প্রতিরোধ কমিটির সভাপতি লিয়াকত আলী প্রামানিক, সহ-সভাপতি সৈয়দ আমিনুর রহমান মিয়া, সদস্য জাহাঙ্গীর আলম প্রমূখ।
