কাঞ্চন পৌরসভা টোল আদায় কর্মীদের হয়রানী অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ কাঞ্চন পৌরসভার টোল আদায় কর্মীদের অবৈধ গাড়ীর মালিকদের দ্বারা হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। ইজারা টোল আদায়ে ও বিভিন্ন অপপ্রচার চালানোসহ পৌরসভার বৈধ নিয়োজিত কর্মীরা টোল চাইতে গেলে স্থানীয় কতিপয় গাড়ীর চালকদের বাঁধার সম্মুখ্যিন হচ্ছেন। এতে টোল আদায় করতে হিমসিম খাচ্ছেন পৌর কর্তৃপক্ষ। পৌরসভার মায়ারবাড়ি এলাকার দায়িত্বরত ইজারাদার ইসলাম উদ্দিন জানান, কাঞ্চন পৌরসভা থেকে বিধি মোতাবেক চলমান বাংলা সনের বৈধ ইজারাদার হিসেবে নিয়োজিত রয়েছেন। আর ইজারা টোল আদায়ের জন্য মায়ারবাড়ি এলাকায় নাজিমুদ্দিনের ছেলে সুজন, হাছান উদ্দিনের ছেলে আলী আকবর এবং সেলিম নামের লোকজন নিয়মিত টোল আদায় কাজে নিয়োজিত । কিন্তু এ সড়কে অবৈধ ইছারমাথা, বিভিন্ন অবৈধ গাড়ী চলাচল করে থাকে।কিছু কুচক্রি মহল ওইসব গাড়ী নিয়ন্ত্রণ করে। ফলে পৌরসভার নির্ধারিত টোল দিতে চায়না। আর টোল চাইলেই কর্মীদের বিরুদ্ধে নানা হুমকি ধামকী দেয়। এমনকি হামলা করার চেষ্টা করে। এতে পৌরসভা থেকে নেয়া ইজারার টোল আদায়ে বাঁধাগ্রস্থ হচ্ছেন।

এ প্রসঙ্গে কাঞ্চন পৌর মেয়র রফিকুল ইসলাম রফিক বলেন, পৌরসভার অভ্যন্তরীন উন্নয়নকল্পে বিধি মোতাবেক পৌর এলাকায় চলাচলরত নির্ধারিত যানবাহন থেকে টোল আদায় করা হচ্ছে। মায়ারবাড়ি এলাকার ওই টোল আদায়কারীরা একই কায়দায় পৌরসভার নিয়োজিত কর্মী। তাদের নিরাপত্তায় পৌরসভা ব্যবস্থা গ্রহণ করবে।

Share Button