প্রেমের টানে প্রেমিক খালাত ভাইয়ের সাথে লা-পাত্তা ভারতীয় তরুণী

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

প্রেমের টানে বাংলাদেশী প্রেমিক খালাত ভাইয়ের সাথে অজানার উদ্দেশে্য পাড়ি জমিয়েছে এক ভারতীয় তরুণী । শিউলি খাতুন (১৭) নামের ওই তরুণী ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার পুর্ব থরাইখানা গ্রামের সুবাদ শেখের মেয়ে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, কাটাতাঁরের বাহিরে বসবাস করায় এবং ঘনঘন মামার বাড়ীতে আসার সুবাদে আপন খালাত ভাই উপজেলার গংগারহাট মিস্ত্রিপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে রুবেল শেখের (২০) সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ওই তরুণীর। দীর্ঘ তিন বছরের প্রেমের সম্পর্কের জের ধরে শনিবার প্রমিক রুবেলের সাথ ভারত থেকে বাংলাদেশে চল আসে ওই তরুণী। মেয়েকে খুঁজে না পেয়ে ভারতীয় বিএসএফের কাছে অভিযোগ করেন বাবা সুবদ শেখ। এর প্রেক্ষিতে রোববার সকালে ভারতীয় বিএসএফ বাংলাদেশী কাশিপুর বিজিবি ক্যাম্পে ওই তরুণীকে ফেরত চেয়ে পত্র প্রেরণ করে। বিএসএফের পত্রের প্রেক্ষিতে কাশিপুর বিজিবি’র সদস্যরা রোববার দুপুরে রুবেল শেখের বাড়ীতে তল্লাশি চালায়।
কাশিপুর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডল জানান, মেয়েটির বাড়ী ভারতে হলেও প্রায় সময় সে বাংলাদেশে মামা ও খালার বাড়ীতে আসতো। এর ফলে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠা স্বাভাবিক।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়ানের অধিনায়ক লে: কর্নেল তৌহিদ-উল-আলম জানান, ভারতীয় বিএসফের পত্রের প্রেক্ষিতে ওই তরুণীকে উদ্ধারের চেষ্টা চলছে।

Share Button