নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
ঢাকার অদূরে বন্দর নগরীখ্যাত নারায়ণ গঞ্জের রূপগঞ্জে, একটি জাতীয় দৈনিকের সাংবাদিককে প্রাণনাশের হুমকি প্রদান ও তার নিকটাত্মীয়ের ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির সাইনবোর্ড অবৈধভাবে অনুপ্রবেশ করে, জোরপূর্বক খুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে। স্থানীয় সূত্র এবং জিডির বিবরণে জানা যায়, জাতীয় দৈনিক “সরেজমিন বার্তা”র রূপগঞ্জ প্রতিনিধি মো. শাকিল আহম্মেদ (২২) এর পিতা-চাচা,ফুপুর নামে পূর্বাচল উপশহরের ৯ নং সেক্টরে, ১০৭/সি নং রোডস্থ ৩ নং প্লটে ৩ কাঠা সম্পত্তি রয়েছে, যাহা মোঃ শাকিল অাহম্মেদ দীর্ঘদিন ধরে দেখাশুনা করে অাসছে। উল্লেখিত সম্পত্তিতে মালিকগনের মালিকানাস্বত্তের একটি সাইনবোর্ড স্থাপন করা হয়। সাইনবোর্ডটি গত ১৫ ডিসেম্বর ২০১৯ তারিখে মাদারীপুর জেলার, মাস্টার কলোনীর স্থায়ী বাসিন্দা জনৈক অালী অাকবরের ছেলে স্বপন অালী (৪০) জোরপূর্বক, অজ্ঞাতনামা কতিপয় ভাড়াটে সন্ত্রাসীদের সহযোগীতায়, উল্লেখিত সম্পত্তিতে স্থাপিত সাইনবোর্ডটি খুলে নিয়ে যায়। বিষয়টি পরবর্তীতে মোঃ শাকিল অাহম্মেদ অবগত হলে, গত ২১ ফেব্রুয়ারী তারিখে স্বপন আলীর ব্যক্তিগত মুঠোফোনে কল করে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে, স্বপন অালী সাংবাদিক মোঃ শাকিল অাহম্মেদকে বিভিন্ন ধরণের ভয়-ভীতি ও হুমকি প্রদানসহ অকথ্য ভাষায় গালাগালি করে ১৫ লাখ টাকায় উক্ত সম্পত্তি স্বপন অালীর নিজ নামে রাজউক থেকে রেজিস্টি করে দিতে বলে, অন্যথায় জাল-জালিয়াতি করে হলেও জমিটি নিজের নামে লিখে নেবে বলেও জানায় সে। এছাড়া উক্ত সম্পত্তিতে পা রাখলে মোঃ শাকিল অাহম্মেদকে প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি প্রদান করে স্বপন অালী। উল্লেখিত ন্যাক্কারজনক ঘটনায় রূপগঞ্জসহ নারায়ণগঞ্জের সংবাদকর্মীসহ সর্বস্তরের জনগণ ফুঁসে উঠেছে। তারা এ বিষয়ে প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছে, স্বপন অালীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে, একজন সংবাদকর্মীর পেশাগত দায়িত্ব পালনের পথকে সুগম করার লক্ষ্যে, তার পাশে দাঁড়াবার।
