নারায়ণগঞ্জ প্রতিনিধি:
সারাদেশের মতো নারায়ণগঞ্জের রূপগঞ্জে নগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেট নির্বাচন ২০২০ সম্পন্ন হয়েছে। ২৩ ই ফেব্রুয়ারি রবিবার সকাল ৯ টা থেকে এ নির্বাচন শুরু হয়ে চলে দুপুর ২ টা পর্যন্ত। নিয়মমতো ৮জন সদস্য নির্বাচনে এবার এ বিদ্যালয়টিতে প্রতিযোগীতা করছে ৭ জন। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহিন সুলতানা বলেন, শিক্ষার্থীদের মাঝে গণতান্ত্রিক মনোভাব তৈরী, সততা ও আদর্শের সহিত সমাজসেবা অনুশীলনের জন্য মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা এ পদ্ধতি চালু করেছে। তাই এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উৎসব মুখর আয়োজনে এ নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনটি সম্পূর্ন শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত হয় এবং তাদের মাধ্যমেই শ্রেণি শৃঙ্খলা বজায় রাখা হয়। এ বিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন অত্র বিদ্যালয়েই শিক্ষার্থী। নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা শিক্ষার্থী বলেন, প্রার্থীদের মাঝে যদি প্রধান শিক্ষকের সন্তানও হন কিংবা কোন প্রভাবের প্রার্থী হোন তাকেও কোন ছাড় নয়।নিরপেক্ষভাবে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করেছি। এতে কোন অনিয়ম হয়নি। মুলত আমরা সততা ও আদর্শ নিয়ে এ নির্বাচন বাস্তবায়ন শিখছি। এ বছর ২৯ নং নগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিদ্বন্ধিতা করছেন,তৃতীয়
শ্রেণি থেকে নাঈমা , রিয়াদ হোসেন, চতুর্থ শ্রেণী থেকে মিশকাতুল মমিনাত, সিফাত হোসেন পঞ্চম শ্রেণী থেকে মুশফিকা আফারিন, সুষ্মিতা মজুমদার, মাজহারুল ইসলাম। এ সময় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন পরিদর্শন করেন অত্র বিদ্যালয়ের সাবেক ছাত্র সাংবাদিক শাকিল আহম্মেদ । তিনি বলেন, শিক্ষার্থীদের মাঝে সমাজ ও রাষ্ট্রসেবা শিক্ষা ও গণতান্ত্রিক পরিবেশ তৈরীতে এ কার্যক্রম উপকারে আসবে ।
