শহীদদের স্মরণে গড়েয়া প্রেসক্লাবের পক্ষ থেকে র‍্যালী ও শহীদ মিনারে শ্রদ্ধা

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া প্রেসক্লাব ২১শে ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ৮টায় ৫২’র ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে গড়েয়া প্রেসক্লাবের পক্ষ থেকে একটি র‍্যালীবের করা হয়।

র‍্যালী শেষে গড়েয়া ডিগ্রি কলেজ শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান ও শহিদদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়। গড়েয়া প্রেসক্লাবের সভাপতি মাজেদুর রহমান, সহ সভাপতি হুমায়ুন কবির (বাবুল) সাধারণ সম্পাদক রহমত আরিফ,অর্থ বিষয়ক সম্পাদক মিল্টন,সাংস্কৃতিক সম্পাদক রেজাউল ইসলাম মাসুদ, দপ্তর সম্পাদক তন্ময় , প্রচার সম্পাদক নূর মোহাম্মদ ,সহ- প্রচার সম্পাদক রশিদুল ইসলাম, ক্রিড়া সম্পাদক সন্তোষ বর্মন,আলমগীর হোসেন সহ সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Share Button