কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে কন্যা শিশু শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় সদর উপজেলার হলোখানা ইউনিয়ন পরিষদ সংলগ্ন নুরন্নবী হলোখানা বালিকা উচ্চ বিদ্যালয়ে চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় সদর উপজেলা থেকে ৩৫টি মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করে। চুড়ান্ত প্রতিযোগিতায় নুরন্নবী হলোখানা বালিকা উচ্চ বিদ্যালয় যাত্রাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসাকে পরাজিত করে সদর উপজেলা গ্রæপে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।

চুড়ান্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াছমিন। এসময় নুরন্নবী হলোখানা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রদান শিক্ষক নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা আক্তার লাভলী, হলোখানা ইউপি চেয়ারম্যান উমর ফারুক, বিতর্ক অনুষ্ঠানের মর্ডারেটর ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু প্রমুখ। আরডিআরএস বিবিএফজি প্রকল্পের প্রকল্প সমন্বযকারী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বাড়াতে কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলায় মোট ২৫৭টি বিদ্যালয়ের কন্যা শিশুরা আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহন করছে। এতে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং বিডা ও প্লান ইন্টারন্যাশনালের অর্থায়নে আরডিআরএস বাংলাদেশ’র বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্প’র মাধ্যমে কর্মসূচিটি বাস্তবায়ন করছে।#
