মো. রাফিউল ইসলাম (রাব্বি), স্টাফ রিপোর্টার, রংপুর:
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকারী সভাপতি শাহজাহান খানের বিরুদ্ধে ইলিয়াস কাঞ্চনের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন, জেলা ট্রাক, ট্রাকলড়ি ও কাভার্ড ভ্যান শ্রমিকদের ডাকে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর কামারপাড়া কেন্দ্রীয় কোচ স্ট্যান্ড হতে এক বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে রংপুর প্রেসক্লাবের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশ করে তারা।
রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, এম এ মজিদ, সহসাধারণ সম্পাদক মো. রোনাচুজ্জামান মিন্টু, কোষাধ্যক্ষ শাহারিয়ার বিটুল, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, রংপুর জেলা ট্রাক, ট্রাকলড়ি শ্রমিক ইউনিয়নের সহসভাপতি আশরাফ আলীসহ অনেকে।
