কালীগঞ্জে বঙ্গবন্ধু বুক কর্ণার ও সততা স্টোর উদ্বোধন

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি)দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জের খামারভাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু বুক কর্ণার,বঙ্গবন্ধু গ্যালারী ও সততা স্টোর উদ্বোধন করেছেন ওই কার্যক্রমের পৃষ্ঠপোষক প্রধান অতিথি বিভাগীয় শিক্ষা পদক প্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ।

কালীগঞ্জের শিক্ষা অফিসার জাকির হোসেন সরকারের সভাপতিত্বে মা সভাবেশে বক্তব্য দেন ,বীরেন্দ্রনাথ রায়,সহকারী শিক্ষা অফিসার যোগেন্দ্র নাথ সেন , বিদ্যালয়টির প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন, এস এম সি সভাপতি সিরাজুল হক,অভিভাবক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ প্রমুখ।

উল্লেখ্য,বিদ্যালয় এলাকার কমিউনিটিকে সাথে নিয়ে সমাবেশের মাধ্যমে শিক্ষা পদকপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদের নেতৃত্বে ও গভীর আন্তরিকতায় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচীটি বাস্তবায়িত হয়ে চলছে এবং ইতোমধ্যে প্রায় ৪০ ভাগ বিদ্যালয়ে তা সম্পন্নও হয়েছে। উপজেলার প্রাথমিক শিক্ষাক্ষেত্রে কর্মসূচীটি নতুন মাত্রা ও সাড়া জাগিয়েছে বলে মন্তব্য সংশ্লিষ্টদের।

Share Button