রমজানে ৩০ হাজার মেট্রিক টন তেল, বিপুল পরিমাণ ছোলা আর চিনি আমদানি করা হবে: বাণিজ্যমন্ত্রী

রাফিউল ইসলাম (রাব্বি) স্টাফ রিপোর্টার, রংপুর:

পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য যাতে বৃদ্ধি না পায় সেজন্য কঠোর অবস্থান নিয়েছে সরকার।

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে রংপুরের শালবন এলাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে একথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মন্ত্রী বলেন, মুনাফালোভি সিন্ডিকেট চক্র যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সে জন্য কঠোর নজরদারি নেয়া হয়েছে। যারাই এ ধরনের অশুভ তৎপরতায় জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আবারও ৩০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ জন্য ২/১ দিনের মধ্যে টেন্ডার আহ্বান করা হবে। মূল্য যাতে বৃদ্ধি না পায় সে জন্য সারা বছর টিসিবির মাধ্যমে সারা দেশে পেঁয়াজ বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে।’

এবার রমজান উপলক্ষে ৩০ হাজার মেট্রিক টন তেল, বিপুল পরিমাণ ছোলা আর চিনি আমদানি করা হবে।

এসব সামগ্রী রমজান শুরুর ১৫ দিন আগে দেশে চলে আসবে। ফলে কোনও সমস্যা হবে না বলেও জানান তিনি।

Share Button