ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপমহাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠার মাস ও মুজিববর্ষ উপলক্ষ্যে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শত শত নেতাকর্মি উপজেলা শহরে সমাবেত হয়ে বিশাল র্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদর্ক্ষিন করে । র্যালী শেষে উপজেলার জিড়ো পয়েন্টে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় বক্তব্য রাখেন, আশি ও নব্বই দশকের সাবেক ছাত্রনেতা ও জেলা পরিষদের সদস্য আহাম্মদ আলী পোদ্দার রতন, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ হারুন, ছাত্রলীগ নেতা সোহানুর রহমান পোদ্দার, সৈয়দ সবুজ রানা।
এসময় উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারন সম্পাদক নুরুল হুদা দুলাল, আ’লীগ নেতা আজাউর রহমান শেখ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি নজির হোসেন ও ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
