ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে অবসর প্রাপ্ত সশস্ত্রবাহিনী সেনা কল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় ফুলবাড়ী জেলা পরিষদ ডাকবাংলো চত্ত্বরে ফুলবাড়ী অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী বাস্তবায়নে ও কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে ৮৫ জনকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাছুমা আরেফিন, ফুলবাড়ী অফিসার ইনচার্জ রাজিব কুমার রায়, বাংলাদেশ অবসর প্রাপ্ত সশস্ত্রবাহিনী সেনা কল্যান সংস্থার সভাপতি সার্জেন্ট মুহাম্মদ শফিকুল ইসলাম (অব:), সহ-সভাপতি হুমায়ুন কবির হোসেন(অব:), সাধারণ সম্পাদক সাজেন্ট কবির হোসেন (অব:), সদস্য আবু সুফিয়ান ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আব্দুল মজিদ সরকার (অব:)ও সকল অবসর সেনা সদস্য ও সর্বস্তরের সাধারণ জনগন।
