হাতীবান্ধায় যানবাহনে লাইটে কালো রংকরণ কর্মসুচী পালিত

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাটঃ

সম্প্রতিক সময়ে যানবাহনে সাদা এলইডি লাইট ব্যবহারের ফলে সড়ক দূর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। ফলে যানবাহন গুলোর সাদা এলইডি লাইটের এক তৃতীয়াংশ কালো রংকরণের উদ্যোগ গ্রহন করেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রশাসন ও উপজেলা স্কাউটস।

মঙ্গলবার ওই উপজেলার ১৫ টি স্থানে এক যোগে যানবাহনের সাদা লাইটে এক তৃতীয়াংশ কালো রংকরণ কর্মসুচী পালিত হয়েছে।

এ কর্মসুচীতে উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন, ইউএনও সামিউল আমিন, এসিল্যান্ড শামীমা সুলতানা, ওসি ওমর ফারুক, এসএস সরকারী হাইস্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান জুয়েল, শাহ গরিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহিবর রহমান ও উপজেলা স্কাউটস’র সম্পাদক মনজুর হোসেন মঞ্জু। কর্মসুচীতে স্কাউটসের সদস্যরা বিভিন্ন যানবাহন থামিয়ে সাদা লাইটে এক তৃতীয়াংশ কালো রং করে দিয়েছেন।

Share Button