কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৭২টি দুস্থ অসহায় পরিবারের মাঝে নতুন সেমি পাকা ঘর নির্মানের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা গ্রামের হতদরিদ্র আবু তালেব মিয়ার বাড়ীতে এ ঘর নির্মান কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার ও উপজেলা নির্বাহী অফিসার মাছুমা আরেফিন।
এ সময় নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা , উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর আলী, জাতীয় পাটির নেতা হারুণ-অর রশিদ উপস্থিত ছিলেন।
জানা গেছে, ২০১৯-২০২০ অর্থ বছরের গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় দুর্যোগ সহনীয় গৃহনির্মাণ প্রকল্পের আওতায় উপজেলায় মোট ৭২টি দুস্থ ও হতদরিদ্র পরিবারকে নিদিষ্ট করে তালিকা চুড়ান্ত করা হয়। এ দের মধ্যে প্রত্যেক পরিবারের মাঝে নতুন সেমি পাকা ঘর নির্মাণের জন্য বরাদ্দ দেয়া হয় দুই লাখ ৯৯ হাজার টাকা।
