টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের গাংগাইর মধ্যপাড়া এলাকার লোকজন আগুন আতংকে রাত জেগে পাহারা দিচ্ছে বলে জানা যায়। গত ২১ জানুয়ারী গভীর রাতে দুস্কৃতিকারীরা একই সময়ে সাতটি বসত বাড়ীর আঙ্গিনায় থাকা খড়ের পালায় আগুন লাগিয়ে দেয়। এতে খড়ের পালা সহ ঘরের বাড়ান্দায় আগুনের লেলিহান ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন আগুন দেখতে পেয়ে বাড়ীর গুমন্ত লোকজনকে ডাকিয়া উঠায়। মধুপুর ফায়ার সার্ভিসকে জানায়। ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্হলে পৌছতে না পারায় আগুন আগুন ডাক চিৎকারে এলাকার লোকজন একত্র হয়ে রাত ভর চেষ্টা করে আগুন নিয়ন্তনে আনে। এ ব্যাপারে মধুপুর ফায়ার সার্ভিসে যোগাযোগ করলে তারা জানান রাস্তার কালভার্ট ভাঙ্গা থাকার কারনে আমরা যথাসাধ্য চেষ্টা করেও ঘটনাস্হলে পৌছাতে পারি নাই। এ দিকে ক্ষতিগ্রস্হ মো. হাসমত আলী বাদী হয়ে ২৪ জানুয়ারী মধুপুর থানায় এক লক্ষ চল্লিশ হাজার টাকার মালামাল পুড়ে গেছে মর্মে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী হাসমত আলী আরও জানান আমরা আতংকের মধ্যে রাত যাপন করিতেছি। দুস্কৃতিকারীদের ভয়ে আমরা রাত জেগে পাহারাও দিচ্ছি।
