মো. ওয়ারেছ আলী’র কবিতা-“আমরা কলুর বলদ”

“আমরা কলুর বলদ”

নিজের ভালো পাগলে বোঝে
শুধু আমরা বুঝিনা,
নিচের ধাপের লোক এগিয়ে চলে
এর সূত্র খুঁজি না!
আমরা প্রশাসনের লোক,
আমরা কলুর বলদ;
শিক্ষকেরা এগিয়ে গেল-
তহসীলদাররাও নিচে ছিল;
খাদ্য অধিদপ্তরে, স্বাস্থ্য সহকারি-
নার্স, বিএস, পোস্ট অফিসের এমএলএসএস,
সবাই এরা এগিয়ে গেল,
তবুও মোদের হলো না হুশ!
আমরা প্রশাসনের লোক,
আমরা কলুর বলদ!
দাসত্ব করে মজা পাই মোরা-
দিনরাত খাঁটি তাই!
বন্যা খরা দুর্যোগ-দুর্বিপাক এ-
সেবা দিয়ে যাই।
বন্ধের দিনে ও অফিস করি,
ঝড় তুফানে লড়াই করি।
ডিজিটাল স্বপ্ন বাস্তবায়নে-
লড়ছে এ সমস্ত আহাম্মক!
আমরা প্রশাসনের লোক
আমরা কলুর বলদ!
একদিন অফিস করে –
ফাঁকি তিন দিন;
তাদের পদ মর্যাদা বারে-
বেতন বাড়ে দিন দিন।
দাসত্ব করতে বেঁধে রাখবি মোদের
আর কতকাল কতদিন?
আমরা কি মরুভূমির বেদুইন?
এদেশে আমাদের কি নেই অধিকার?
স্বাধীনতা এনেছে এদেশের আপামর।
আমরা কি এদেশের জঞ্জাল?
আমাদের নিয়ে কানামাছি খেলছো-
খেলবি আর কতকাল?
আমাদের অপরাধ হলো-
আমরা প্রশাসনের লোক;
আমাদের স্বপ্নগুলো ভূলুণ্ঠিত করছে-
আমাদের কিছু লোক!
আমরা যে কলুর বলদ!
অস্তিত্ব বাঁচাবেতো এগিয়ে চলো
ঘোমটা দিয়ে থাকবি কেন বলো?
বৃহত্তর স্বার্থ জলাঞ্জলি দিয়ে-
চামচাগিরি করবি আর কতকাল?
শক্ত করে ধরো নৌকার হাল,
নইলে ডুবে যাবে স্বপ্ন অথৈ জল।
আমরা প্রশাসনের লোক-
আমাদের সফলতার কারণে,
দেশ এগিয়ে যাচ্ছে-
কোন ব্যর্থতার কাছে হার মানি না,
আমরা হবোনা আর কলুর বলদ।
আমরা প্রশাসনের লোক।

Share Button