নয়া খবর ডেস্কঃ
রংপুরে আজ শুক্রবার থেকে কণ্ঠসংযোগের দ্বিতীয় আবর্তনের তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শেষ হবে রবিবার বিকেল পাঁচটায়।
রংপুর নগরীর পজিট্রন কোচিং সেন্টারে সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলে সংগঠনটির প্রথম দিনের প্রশিক্ষণ। আজ কবিতা নির্মাণ, মাইক্রোফোন ব্যবহার ও উচ্চারণের উপর প্রশিক্ষণ দেন দেশের বিশিষ্ট আবৃত্তিকার এবং উচ্চারণ বিশেষজ্ঞ গোলাম সারোয়ার।
এতে প্রশিক্ষণার্থী হিসেবে অংশ নিয়েছেন, সংবাদকর্মী, ব্যাবসায়ী, স্কুল-কলেজ শিক্ষার্থী এবং প্রকৌশলী।
টেলিভিশন, ইউটিউবে কাজ করতে হলে শুদ্ধ উচ্চারণ, সাবলীল উপাস্থাপন ও কণ্ঠ তৈরি করা জরুরি, তাই এ প্রশিক্ষণের গুরুত্ব আজকে উপস্হিত সকল প্রশিক্ষণার্থীর জন্য গুরুত্ববহ;এমন কথা বলেন সংগঠনটির প্রধান সমন্বয়ক ও এশিয়ান টেলিভিশনের সিনিয়র নিউজরুম এডিটর আবু ওবায়দা টিপু।
এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা শুদ্ধ উচ্চারণ, বাচনভঙ্গী ও উপস্থাপন কৌশলের মাধ্যমে নিজেদের পেশাগত কাজকে গতিশীল করবে এমন আশাও করেন তিনি।
আগামীকাল শনিবার সকাল ১০ টায় কর্মশালার দ্বিতীয় দিনে ভাবরস ও উপস্থাপনের ওপর প্রশিক্ষণ দেবেন প্রফেসর মোহাম্মদ শাহ আলম। এরপর বেলা ১২টা থেকে টেলিভিশন সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ দেবেন সাংবাদিক ফখরুল শাহীন। দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত উচ্চারণ বিষয়ে প্রশিক্ষণ নেবেন গোলাম সারেয়ার। ২৬ জানুয়ারি : ধ্বনি স্বাতন্ত্র্য বিষয়ে প্রশিক্ষণ দেবেন ড. তুহিন ওয়াদুদ।বাক প্রতঙ্গের ব্যায়াম ও প্রক্ষপণ বিষয়ে ড. শাশ্বত ভট্টাচার্যের প্রশিক্ষণের মধ্য দিয়ে শেষ হবে কর্মশালা।
