সাবেক প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক আর নেই

নয়া খবর ডেস্কঃ

সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক আর নেই। আজ মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার বয়স হয়েছিল ৭৭ বছর এবং তিনি ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

১০ম জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ আসন থেকে তিনি নির্বাচিত হন। তখন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে নতুন সরকার গঠিত হলে তাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। পরে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।
১৯৪২ সালের ১২ ডিসেম্বর বগুড়ায় জন্মগ্রহণ করেন ইসমত আরা সাদেক।

Share Button